শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দশম শ্রেণির ছাত্র সাইম (১৬)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নতুন বাস্তপুর এলাকার ‘মরাগাঙ’ নামক বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দুপুরে সাইম তার চাচাদের সঙ্গে নতুন বাস্তপুর গ্রামের পাশের একটি খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বিকেল পর্যন্ত পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও ডুবুরি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার নিবিড় তল্লাশির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরাগাঙ বিল থেকে সাইমের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর কিশোরটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, সাইমের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে নতুন বাস্তপুর গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের মধ্যে শোক ও বেদনার আবহ বিরাজ করছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা

www.dainikkagoj.com
11 July 2026

দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা

www.dainikkagoj.com