শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে অনুদান, শিক্ষা সহায়তা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ডভিত্তিক লটারির মাধ্যমে নির্বাচিত দুইজন নতুন লাখপতির হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর সহধর্মিণী ও ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দা সাজেদা শেলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. আবদুস ছাত্তার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু ইউসুফ মজুমদার, শিক্ষানুরাগী আবদুল মাজেদ, নবনির্বাচিত আহ্বায়ক রাকিব, সদস্য সচিব মাইনুদ্দীন এবং ফাউন্ডেশনের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ওয়ার্ডে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্র, মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের নির্বাচন করা হয়। পরে তাদের হাতে শিক্ষা ও চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষা ও মানবিক সহায়তার সমন্বিত উদ্যোগ একটি স্বনির্ভর, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও মেধাবী মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান

www.dainikkagoj.com
11 July 2026

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান

www.dainikkagoj.com