শিরোনাম
পার্বতীপুরে ৩৫টি এতিমখানায় ১ কোটি ১১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ চুয়াডাঙ্গায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম: অর্থমন্ত্রী আমির খসরু সোনারগাঁয়ে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলা: তিন পুলিশ সদস্যসহ চারজন আহত, আটক ২ জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান, মাদক সেবনের দায়ে একাধিক কারাদণ্ড সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে মেধাবীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীকে মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নাম ঘোষণা কমলনগরে নুরু হত্যা মামলায় মোবাইল ট্র্যাকিংয়ের সূত্রে অভিযুক্ত ৩ পরিবারের মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

গণমিছিলটি টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে কবরী রোড, কলেজ রোড, কোর্ট মোড়, পুরাতন হাসপাতাল রোড এবং শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে ফিরে আসে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, “দেশের ৭২ শতাংশ জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর জুলাই সনদ অস্বীকার করছে। আমরা যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করব।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি জুবায়ের খান এবং এনসিপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 July 2026

চুয়াডাঙ্গায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

www.dainikkagoj.com
04 July 2026

চুয়াডাঙ্গায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

www.dainikkagoj.com