রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

রামগতি পৌরসভার বাজেট ঘোষণা

Reporter Name / ২৩৩ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ১৭ কোটি ২৩ লাখ ৫৪,১৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন নগর সমন্বয় কমিটি’র (টিএলসিসি) বাজেট সভায় এ বাজেট ঘোষণা করেন।

 

যা বিগত বাজেটের চেয়ে ৬ কোটি ২৫ লাখ ৩০০৭৪ টাকা বাজেট কম ঘোষণা করা হয়।

 

রামগতি পৌরসভার উদ্যোগে আয়োজিত গণমাধ্যম কর্মি ও বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মাসুদ রেজা, পৌর কাউন্সিলর ও সমাজসেবা অফিসার বজলুল রহমান,

 

পৌর কাউন্সিলর ও যুব উন্নয়ন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দিদার হোসনে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান স্বপন,

 

আলেকজান্ডার কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, সাবেক কাউন্সিলর খন্দকার দিদারুল ইসলাম, ও অপরূপ দাস।

 

বাজেট পরবর্তী সাংবাদিকদের প্রশ্ন উত্তরে সভাপতি ও পৌর প্রশাসক বলেন, এ বাজেট যুগ উপযোগী বাস্তবায়নের লক্ষ্য আকার ছোট করা হয়েছে। বাজেটে ঘাটতি নয় উদ্বৃত্ত ধরা হয়েছে।

 

পরে তিনি বাজেট বাস্তবায়নে সকল নাগরিকদে সময় মতো পৌর কর পরিশোধের কথা বলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর