শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

রামগতি-কমলনগরের কৃতী সন্তান শফিউল বারী বাবুর জন্মবার্ষিকী পালিত, বীথিকা বিনতে হোসাইনের সাফল্যে দোয়া মাহফিল

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের গণমানুষের প্রিয় নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ৫৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) জুমার নামাজ শেষে কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

একই অনুষ্ঠানে মরহুম নেতার সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে বিশেষ শোকরানা দোয়া ও মোনাজাত করা হয়।

সাবেক ছাত্রনেতা রেদোয়ান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন চর কাদিরা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্বাস উদ্দিন ভূইয়া, ৮নং চর কাদিরা ইউনিয়নের সদস্য সচিব মাস্টার হাছান মাহমুদ, স্থানীয় সাংবাদিক মোখলেছুর রহমান ধনুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফজুমিয়ার হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মুফতি আব্দুল্লাহ। মোনাজাতে মরহুম শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং নবনির্বাচিত সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সুস্থতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

এ সময় মসজিদের মোয়াজ্জিন ছালে উদ্দিন সেলিমসহ শত শত ধর্মপ্রাণ মুসল্লি দোয়ায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর