শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

তারেক রহমান সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন—আনু এমপি

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

 

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, সরকার গঠনের মাত্র ২ মাস ১৮ দিনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। খাল খনন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ঈমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বকালের সেরা বক্তব্য দিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন এবং সবাইকে নিয়ে সরকার পরিচালনার অঙ্গীকারের কথা উল্লেখ করেন।

শুক্রবার (১ মে) দুপুর সাড়ে ১২টায় সিংড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আনু আরও বলেন, আধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তোলাই তার লক্ষ্য। কেউ দলের নাম ব্যবহার করে অন্যায় করলে তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সিংড়ার মানুষ শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চায়, যা বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন।

তিনি আরও উল্লেখ করেন, সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যা সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরা হয়েছে। চলনবিল অঞ্চলে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং ফসল সংরক্ষণের উদ্যোগ গ্রহণের বিষয়টিও তিনি জাতীয় সংসদে তুলে ধরেছেন বলে জানান।

সিংড়া পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা মো. আসাদুজ্জামান মিঠু, মো. আতিকুর রহমান লিটন, মো. মহিদুল ইসলাম ও মো. রুহুল আমিন।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শামীম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন এবং যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, রামানন্দ খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছারুজ্জামান আফছারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু তিনজন শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর