শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সাতকানিয়ায় শ্রমিক সমাবেশে শাহজাহান চৌধুরী এমপি শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

 

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম)

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মিছিল শেষে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।

তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ। শ্রমিকদের ঘাম, শ্রম ও ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে জাতীয় উন্নয়নের ভিত্তি। তাই শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সকল অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক শ্রেণির ভূমিকা অপরিসীম। শ্রমিকের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত না হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ার উল আলম চৌধুরী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এবং জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন সাতকানিয়া জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, সমাজকল্যাণ সেক্রেটারি রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি দিদারুল ইসলাম, মাওলানা খানে আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মিজান শিকদার।

বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমবান্ধব রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর