শিরোনাম
তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, পুনর্বাসনের আশ্বাস সরকারের তাড়াশ ডিগ্রি কলেজে একমাত্র জিপিএ-৫ পেলেন নাহিদ, পাসের হার ৩০.৮৯ শতাংশ জরুরি নিখোঁজ বিজ্ঞপ্তি সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার কুষ্টিয়ার মিরপুরে এনসিপির ভ্যান মিছিল কুষ্টিয়ার মিরপুরে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহারে ডিভাইস বিতরণ  কুষ্টিয়ায় সাবেক এমপি আব্দুর রউফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন তৃতীয় বর্ষপূর্তিতে বাঙালি ভোজে খাবারে বিশেষ ছাড়
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

জামালপুরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

 

ফিরোজ শাহ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বহনের দায়ে সাহেব আলী (২৫) ও শাহা আলী (২৮) নামে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় তিনি ওই দুই যুবককে দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাহেব আলী পৌর শহরের ডালবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে এবং শাহা আলী একই এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, অভিযুক্তরা ইয়াবা সেবন ও বহনের কথা স্বীকার করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 May 2026

জামালপুরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

www.dainikkagoj.com
06 May 2026

জামালপুরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

www.dainikkagoj.com