শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালী রেড ক্রিসেন্টের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ পদে নির্বাচন প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন — তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী চর ফলকনে জনপ্রিয়তার শীর্ষে বেলায়েত হাওলাদার: বাবার আদর্শে জনসেবায় অঙ্গীকারবদ্ধ কুষ্টিয়ায় তাপপ্রবাহ ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় গোলটেবিল বৈঠক সরকারি ঘরের প্রলোভনে অর্থ আত্মসাৎ অভিযোগে তোলপাড়: শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন, বিচার ও টাকা ফেরতের দাবি গোপালগঞ্জে তিন স্কুল ভবন ও ২৩ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন, দ্রুত উন্নয়নের বার্তা সাংসদের কুষ্টিয়ায় মহাশ্মশানের শবদেহ স্নানঘরে চুরি Spielbank Neunkirchen: Die Vielfalt der Automatenspiele জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ত্রিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Exploring trends in casino design How Chicken Road is shaping the future of gaming spaces

কুষ্টিয়ায় মহাশ্মশানের শবদেহ স্নানঘরে চুরি

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকার মহাশ্মশানে শবদেহ স্নানঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার সুলতানপুর গ্রামে অবস্থিত পৌর মহাশ্মশানে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে মন্দির কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পেরে স্থানীয়দের অবহিত করে। পরে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা শবদেহ স্নানঘরের তালা ভেঙে চিতা সাজানোর কাজে ব্যবহৃত মোটা ৬টি লোহার রড এবং একটি পানি তোলার মোটর চুরি করে নিয়ে যায়। একই সঙ্গে পাশের কালী মন্দিরের গ্রিল ভেঙে একটি পিতলের বড় ঘটও নিয়ে যায় তারা।

মিরপুর পৌর মহাশ্মশানের সভাপতি আনন্দ কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “রাতের কোনো এক সময় চোরেরা শ্মশানের স্নানঘরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এছাড়া মন্দিরের গ্রিল ভেঙেও চুরি করা হয়েছে।”

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে যেহেতু এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।”

ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর