বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো ফাইনাল অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ত্রাণ গুদামের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়ার ইউএনও বদলি, নতুন ইউএনও হিসেবে এনামুল হাসান নিয়োগ ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন সান্তাহার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারের দাফন সম্পন্ন গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, ছিনতাই ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। সুষম খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসেবার সহজলভ্যতা নিশ্চিতের মাধ্যমে অপুষ্টি দূর করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিশু, কিশোর-কিশোরী ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টি কার্যক্রম আরও জোরদার করতে হবে। স্বাস্থ্যবান জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ মতিউর রহমান এবং বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর