বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো ফাইনাল অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ত্রাণ গুদামের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়ার ইউএনও বদলি, নতুন ইউএনও হিসেবে এনামুল হাসান নিয়োগ ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন সান্তাহার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারের দাফন সম্পন্ন গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, ছিনতাই ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, ছিনতাই

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে ইজিবাইক ভাড়া করে ডেকে নিয়ে এক চালককে নির্মমভাবে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের বাসিন্দা হারুন মোল্লা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, তাঁর ভাতিজা সাজ্জাদ মোল্লা পেশায় একজন ইজিবাইক চালক। গত ১৮ এপ্রিল বিকেল ৫টার দিকে রাকিব নামের এক ব্যক্তি গাইন্ধাসুর এলাকা থেকে পিটাবাড়ি যাওয়ার কথা বলে তার ইজিবাইক ভাড়া করেন।

পরে যাত্রাপথে রাকিবের নির্দেশে সাজ্জাদকে একটি বাড়িতে নেওয়া হয়। সেখানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে একটি ফাঁকা ঘরে আটকে রাখে। সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে হামলাকারীরা তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় লোকজনের চিৎকারে ঘটনাস্থলে মানুষ ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগকারী হারুন মোল্লা জানান, ঘটনাস্থল ত্যাগের আগে হামলাকারীরা মামলা করলে হত্যার হুমকিও দিয়ে যায়।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর