বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো ফাইনাল অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ত্রাণ গুদামের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়ার ইউএনও বদলি, নতুন ইউএনও হিসেবে এনামুল হাসান নিয়োগ ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন সান্তাহার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারের দাফন সম্পন্ন গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, ছিনতাই ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পালিত এ সপ্তাহের উদ্বোধন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম, শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সাগরসহ গণমাধ্যমকর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব, অপুষ্টি প্রতিরোধ এবং সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে সবার জন্য পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর