শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে নির্বাহী সদস্য পদে সামিউল আলিম (আশিক) প্রার্থী

প্রতিবেদকের নাম / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

আগামী ১৬ মে ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন। এ নির্বাচনে নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন তরুণ সাংবাদিক সামিউল আলিম (আশিক)।

তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল NEWS 24-এর গোপালগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য ইতোমধ্যেই সহকর্মীদের মাঝে সুনাম অর্জন করেছেন তিনি।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে সামিউল আলিম (আশিক) বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। নির্বাচিত হলে গোপালগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “সহকর্মীদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সকল সাংবাদিক ভাই-বোনের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি।”

সাংবাদিক মহলে ইতোমধ্যেই এ তরুণ প্রার্থীকে ঘিরে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। সততা, কর্মদক্ষতা ও আন্তরিকতার কারণে অনেকেই তাকে একজন সম্ভাবনাময় ও যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।

এদিকে, নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ফলে পুরো সাংবাদিক সমাজে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
05 May 2026

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে নির্বাহী সদস্য পদে সামিউল আলিম (আশিক) প্রার্থী

www.dainikkagoj.com
05 May 2026

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে নির্বাহী সদস্য পদে সামিউল আলিম (আশিক) প্রার্থী

www.dainikkagoj.com