সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
কমলনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষী মায়ের আর্তনাদ,সন্তানের নির্যাতনে স্বামীর ভিটাতেও ঠাঁই নেই কমলনগরে প্রাণ কেন্দ্র হাজিরহাটের প্রিয় মুখ ‘নবী স্টোর’-এর স্বত্বাধিকারী নুর নবী অসুস্থ—সবার কাছে দোয়া কামনা তাড়াশ উপজেলা চত্বরে চলছে রংতুলির আঁচড়ের শেষ মুহূর্তের প্রস্তুতি  কমলনগরে অসহায় সিএনজি চালক আব্দুর রহিমের বাঁচার আকুতি—উন্নত চিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা কমলনগরে চর লরেন্স বাজারে চুরি বৃদ্ধি: পুলিশি তৎপরতা জোরদারের দাবি ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা মসিক এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন মসিক প্রশাসক  এক খণ্ড জায়গা নিয়ে বিরোধ: ঢাকা যাওয়ার পথে পল্লী চিকিৎসকের মৃত্যু কাপ্তাই লেকের পানিতে ফুল গঝানার মধ্য দিয়ে লংগদুতে বিজু উদযাপন শুরু 

কমলনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়। অসাধারণ নৈপুণ্য, শৃঙ্খলা ও অদম্য মনোবল প্রদর্শন করে ক্ষুদে খেলোয়াড়রা এই কৃতিত্ব অর্জন করেছে।

টুর্নামেন্টের শুরু থেকেই দলটির খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষ দলগুলোকে একে একে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। মাঠে তাদের দলগত সমন্বয়, আত্মবিশ্বাস এবং জয়ের প্রবল আকাঙ্ক্ষা সবার নজর কাড়ে।

দলের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এমন সাফল্য শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, “ছোট ছোট পায়ে বড় স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে আমাদের শিক্ষার্থীরা। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথ তৈরি করে।

আসন্ন ফাইনাল ম্যাচকে সামনে রেখে দলের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। স্থানীয় অভিভাবক ও ফুটবলপ্রেমী ধনু মিয়া বলেন, “ইনশাআল্লাহ, ফাইনালেও একই ধারাবাহিকতা বজায় রেখে চ্যাম্পিয়ন হবে চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর