শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

কুষ্টিয়ায় ভোজ্যতেল মজুতের দায়ে লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুতের দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শহরের বড়বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এই সয়াবিন তেল মজুত করে রাখা হয়েছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের বড়বাজারের ‘বাবলু পাল স্টোর’-এর গুদামে পাঁচহাজার ৫শ’ ৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এ ঘটনায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আলী সহ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আলী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কেউ যাতে অবৈধভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর