শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

তাড়াশে সাইফুলের মাথা গোঁজার ঠাঁই  

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ফিরোজ আল আমিন 

নিজস্ব প্রতিনিধ:

​পলিথিনের জরাজীর্ণ ঘরে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটানো সাইফুল ইসলামের দুর্দশার খবর গণমাধ্যমে প্রকাশের পর তার দিন বদলাতে শুরু করেছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপে তিনি অবশেষে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন।

সোমবার দুপুরে তাড়াশ পৌর শহরের ফাজিল মাদ্রাসা সংলগ্ন সাইফুলের ঝুপড়ি ঘরে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। তিনি তাৎক্ষণিকভাবে ঘর তৈরির জন্য ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করেন। ইউএনও নুসরাত জাহান জানান, “সাইফুলের জন্য একটি স্থায়ী সরকারি ঘরের ব্যবস্থা করা হচ্ছে। তার প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা ও স্থায়ী পুনর্বাসনের জন্যও উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবে।

প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক মহলও সাইফুলের পাশে দাঁড়িয়েছে। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম তার বাড়িতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দিয়েছেন।  

​দীর্ঘদিন ধরে অভাবের সাথে লড়াই করা সাইফুল তার প্রতিবন্ধী সন্তানকে আগলে রেখেছেন। গণমাধ্যমে তার মানবিক চিত্র উঠে আসার পর থেকেই সহায়তার জোয়ার শুরু হয়। সংবাদপত্রের ইতিবাচক ভূমিকা ও প্রশাসনের ত্বরিত পদক্ষেপে স্থানীয় সুধী সমাজ সন্তোষ প্রকাশ করেছে। সাইফুল এখন একটি নিরাপদ আশ্রয়ে ফেরার স্বপ্ন দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর