শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি

‎যশোরের অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পিয়ার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে স্থানীয় নেতৃবৃন্দ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎জানা যায়, চলতি মাসের শুরুতে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ নওয়াপাড়া পৌর বিএনপির মাধ্যমে জেলা বিএনপি বরাবর এ লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রকাশ্যে নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালালেও গোপনে ভিন্ন দলের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। ‎অভিযোগে আরও বলা হয়, নিজ দলের প্রার্থীকে পরাজিত করতে অর্থের বিনিময়ে ভোট কেনাবেচার মতো কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। বিষয়টিকে ‘দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছেন অভিযোগকারীরা।

‎এছাড়া তার স্ত্রী জামায়াতে ইসলামীর নারী শাখার সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

‎ওয়ার্ড বিএনপির একাধিক নেতা, যার মধ্যে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. আমজেদ হোসেন ও ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক নূর ইসলাম রয়েছেন, অভিযোগে উল্লেখ করেছেন যে পিয়ার আলী প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন।

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিয়ার আলী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই। তার স্ত্রীর রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে তিনি বলেন, আমার স্ত্রী বাড়ি বাড়ি গিয়ে তালিম দিতেন। তিনি জামায়াতে ইসলামীর কোনো পদে ছিলেন না, তবে সমর্থন করতেন। ‎এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর