বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড লংগদুতে মানবিক উদ্যোগে আরো একটি ডিপ টিউবওয়েল স্থাপন করলেন সেনাবাহিনী  বৈসাবি ও বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা  তাড়াইলে ভাংগারি ও পুরাতন বেটারি ব্যবসায়ীদের উপর নির্ভরশীল চোর চক্র কুষ্টিয়ায় নকল সিগারেট উদ্ধার রংপুরে শালিসি বৈঠকে সাংবাদিকসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা সান্তাহারে সিএনজি ও অটোরিক্সা চালক সংঘর্ষে দশজন আহত ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা   গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ শিহাব উদ্দিন গুইমারায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মোঃ জাকারিয়া মাসুদসিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ভেকুর চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে এবং এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা ও চামারি ইউনিয়নের সোনাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

এসময় সোনাপুর এলাকায় তিন ফসলি আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে সুলতান আলী নামে এক ভেকু কন্টাক্টরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া অবৈধভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত দুইটি ভেকুর চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, কৃষি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর