বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড লংগদুতে মানবিক উদ্যোগে আরো একটি ডিপ টিউবওয়েল স্থাপন করলেন সেনাবাহিনী  বৈসাবি ও বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা  তাড়াইলে ভাংগারি ও পুরাতন বেটারি ব্যবসায়ীদের উপর নির্ভরশীল চোর চক্র কুষ্টিয়ায় নকল সিগারেট উদ্ধার রংপুরে শালিসি বৈঠকে সাংবাদিকসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা সান্তাহারে সিএনজি ও অটোরিক্সা চালক সংঘর্ষে দশজন আহত ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা   গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ শিহাব উদ্দিন গুইমারায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সান্তাহারে সিএনজি ও অটোরিক্সা চালক সংঘর্ষে দশজন আহত

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে সিএনজি চালিত অটারিক্সা ও ব্যাটারী চালিত অটারিক্সা শ্রমিকদের মধ্যে দ্বিমুখী সংঘর্ষে আহত অবস্থায় দশজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আজ (৭ এপ্রিল) মঙ্গলবার সান্তাহার পৌর শহরের স্টেশন এলাকায় সন্ধায় প্রায় ঘন্টা ব্যাপি এই সংঘর্ষে উভয় পক্ষর ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের পর থেকে সান্তাহার শহরের সাথে চলা চলকারী সকল সিএনজি চালিত অটারিক্সা ও ব্যাটারীচালিত অটারিক্সা চলাচল বন্ধ রয়েছে। উভয় পক্ষের উত্তেজনাকর পরিস্থিতির নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়ন করা হয়েছে। সংঘর্ষে আহতদেরকে নওগাঁ সদর হাসপাতাল ও আদমদীঘি উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। সংঘর্ষে সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকদের মধ্যে আহতরা হলো, নাদিম হাসন (৪০) শহীদ (৩২) এজাজ (৪০) বাবু (৩০) ও আলম (৩৫) এবং ব্যাটারীচালিত অটারিক্সা শ্রমিকদের মধ্য আহতরা হলো, স্বাধীন (৩২) স্বপন (৪২)সুজন (৩৩) শুভ (৩৫) ও শহীদ (৩১) আহতদের মধ্যে সংঘর্ষের সময় কয়েকটি সিএনজি চালিত অটারিক্সা ভাংচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সান্তাহার পাওয়ার স্টেশন এলাকায় রাস্তায় ওভার টেকিং করা নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনা মীমাংসার জন্য আজ মঙ্গলবার বিকেলে একটি বৈঠক হওয়ার কথা ছিলো। বৈঠক শুরু হওয়ার আগেই উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি,  গাছের ডাল ও রেল লাইনের পাথর নিক্ষেপ করে প্রায় ঘন্টা ব্যাপী চলে সংঘর্ষ। এ সময় শহরের স্টেশন এলাকায় আতংক ছড়িয়ে পড়লে লোকজনকে এদিক সেদিক ছুটাছুটি করতে দেখা যায়। আশে পাশের দোকান পাঠ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আদমদীঘি থানা এবং সান্তাহার শহর ফাঁড়ী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ  কামরুজ্জামান বলেন, শহরে পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর