বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড লংগদুতে মানবিক উদ্যোগে আরো একটি ডিপ টিউবওয়েল স্থাপন করলেন সেনাবাহিনী  বৈসাবি ও বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা  তাড়াইলে ভাংগারি ও পুরাতন বেটারি ব্যবসায়ীদের উপর নির্ভরশীল চোর চক্র কুষ্টিয়ায় নকল সিগারেট উদ্ধার রংপুরে শালিসি বৈঠকে সাংবাদিকসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা সান্তাহারে সিএনজি ও অটোরিক্সা চালক সংঘর্ষে দশজন আহত ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা   গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ শিহাব উদ্দিন গুইমারায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

লংগদুতে মানবিক উদ্যোগে আরো একটি ডিপ টিউবওয়েল স্থাপন করলেন সেনাবাহিনী 

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

 

মোঃ মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় আরো একটি ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

আজ ৭এপ্রিল মঙ্গলবার সকালে লংগদু উপজেলার রসুলপুর এলাকায় সেনা জোনের তত্ত্বাবধানে এবং ইউএনডিপি’র সহায়তায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আরো একটি টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

উক্ত কার্যক্রম লে: কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোন এর সার্বিক দিক নির্দেশনায় ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত, লংগদু জোন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে উক্ত এলাকার প্রায় ১২০ টি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত উপস্থিত স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে ডিপ টিউবওয়েলসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগও সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর