শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে ১৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহ তথ্য কমপ্লেক্সের ভিত্তিস্থাপন প্রস্তুতি পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মানুষকে ভালোবাসা  কুষ্টিয়ায় খাল খনন কাজের উদ্বোধন রামগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলায় সহকর্মী আহত গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জোরালো প্রার্থী মাসুদ পারভেজ, মাঠে ব্যাপক প্রচারণা গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল, খালাস চলছে দ্রুতগতিতে সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন: দ্বীপে আতঙ্ক হাতীবান্ধায় পারিবারিক কলহে যুবক নিহত: আটক ১

তাড়াশে ১৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার তালম ইউনিয়নের সাহেব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—তাড়াশ পৌর এলাকার পশ্চিম পাড়ার বাসিন্দা বিদ্যুৎ আলী (৩৫) এবং মাদ্রাসা পাড়ার বাবু ইসলাম (৪৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও জানান, শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেন, পুলিশের এমন ধারাবাহিক অভিযানের মাধ্যমে এলাকায় মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর