শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে ১৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহ তথ্য কমপ্লেক্সের ভিত্তিস্থাপন প্রস্তুতি পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মানুষকে ভালোবাসা  কুষ্টিয়ায় খাল খনন কাজের উদ্বোধন রামগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলায় সহকর্মী আহত গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জোরালো প্রার্থী মাসুদ পারভেজ, মাঠে ব্যাপক প্রচারণা গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল, খালাস চলছে দ্রুতগতিতে সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন: দ্বীপে আতঙ্ক হাতীবান্ধায় পারিবারিক কলহে যুবক নিহত: আটক ১

রামগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলায় সহকর্মী আহত

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

 

মো.মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক বিজয় মজুমদার কর্তৃক সহকর্মী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো.সফিকুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হাসপাতা এর জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

আহত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সফিকুল ইসলাম জানান, একই প্রতিষ্ঠানে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় মজুমদার, যিনি সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ বদলি হয়েছেন, তিনি এলপিসি (Last Pay Certificate) ও ‘না দাবি’ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য রামগড়ে আসেন।

তিনি অভিযোগ করেন, ঘটনার সময় তিনি জরুরি বিভাগে রোগী দেখছিলেন। এ সময় বিজয় মজুমদার তার কাছে ‘না দাবি’ পত্র দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কক্ষের তালার চাবি ফেরত দেওয়ার বিষয়টি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিজয় মজুমদার টেবিলে থাকা কাঠের স্কেল দিয়ে তার মাথায় আঘাত করেন এবং কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায় বলে জানান। ঘটনার পর আহত সফিকুল ইসলাম রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত বিজয় মজুমদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এ,বি,এম মোজাম্মেল হক বলেন, “বদলিজনিত কাগজপত্র সংগ্রহ করতে এসে এ ধরনের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানাকে অবহিত করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে এখনো পূর্ণাঙ্গ তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর