শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় তেল পাম্পে তীব্র সংকট ভোগান্তি বাইক মালিকরা 

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

শংকর চন্দ্র সরকার

নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনা জেলা সকল উপজেলায় তেলের সংকট দেখা দিয়েছে, তেল আছে, তেল নেই: একটি ‘তেলবাজি’ মহাকাব্য’

ভোর ৪টা। ভোরের স্নিগ্ধ বাতাস নয়, নাকে আসছে পোড়া ডিজেল আর পেট্রোলের সুবাস। বাংলাদেশ কি তবে তেল বিতরণে বিশ্বে প্রথম হতে চলেছে? দায়িত্বশীলদের কথায় তেলের নদী বয়ে যাচ্ছে, আর পাম্পে এসে দেখছি সেই নদী শুকিয়ে মরুভূমি। এক ফোঁটা তেলের জন্য পাম্পের সামনে রাত কাটানো এখন যেন এক নতুন ‘পিকনিক’। মশারি টাঙিয়ে লাইনে দাঁড়িয়ে থাকাটাই শুধু বাকি।বাইক মালিকরা সময় মত চাকরি ক্ষেত্রে যেতে পারছে না, আবার কেউ কেউ বাইকের উপর নির্ভর করে সংসার চালায় তাও পারছে না।

চারপাশে শত শত মোটরযান, যেন এখানে কোনো আন্তর্জাতিক হর্ন উৎসব চলছে। কারো হর্ন সুরেলা, কারোটা কর্কশ—সব মিলিয়ে এক অদ্ভুত ‘সিম্ফনি’। পিছন থেকে অবিরাম চিৎকার ভেসে আসছে— ওস্তাদ, সামনে টানো, টানো… আরো টানো। ভাইরে, সামনে তো গাড়ি, না? সামনে তো অনিশ্চয়তা, টানবো কেমনে? ইঞ্জিনের শব্দ আর মানুষের চিৎকারে মনে হচ্ছে, তেলের পাম্প নয়, আমরা বুঝি কোনো মহাকাশ অভিযানের লাইনে দাঁড়িয়ে আছি।

তেলের গোলকধাঁধা কর্তৃপক্ষ বলছেন, “তেল আছে, ভয়ের কিছু নেই।” আর পাম্পের মালিক বলছেন, “তেল নাই, সাপ্লাই নাই।” মাঝখানে আমরা সাধারণ পাবলিক তেলের ড্রাম আর বাইক নিয়ে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলছি। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ভোর ৪টা থেকে এখন সকাল ৯টা। গাড়ি একটুও নড়েনি, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ঠিকই নড়ে গেছে। বা! কি চমৎকার দৃশ্য! এক ফোঁটা তেলের জন্য সারা রাত পাম্পে যাপন—এ যেন এক আধুনিক ত্যাগের মহিমা। ডিজিটাল যুগে তেলের জন্য এই এনালগ লাইন আমাদের বুঝিয়ে দিচ্ছে, দুনিয়া এগোলেও আমরা এখনো সেই ‘লাইন মারার’ যুগেই পড়ে আছি।

দেশের তেলের অভাব থাকুক আর না থাকুক, আমাদের এই ‘লাইনের কষ্ট’ নিয়ে রসিকতা করার তেলের (ধৈর্যের) অভাব যেন কোনোদিন না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর