বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি আট জন বিবৃতি মাধ্যমে প্রত্যাহার করেছেন

লংগদুতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নানা আয়োজন

Reporter Name / ২০১ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

 

শ্রমজীবী মানুষের অধিকার আদায়, ন্যায  মুজুরি ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

 

১ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায়  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে রূপ নেয়। র‍্যালি পরবর্তী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন  বলেন,  শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছাড়া একটি দেশ কখনো স্বনির্ভর হতে পারে না। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে দিবসটি পালিত হচ্ছে। ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের ন্যায মুজুরী প্রদানের জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।

 

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মঞ্জুরুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার খন্দকার মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ শ্রমিক কল্যাণের ফেডারেশনের ও  জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দ সহ ইজিবাইক সমিতি, মোটরসাইকেল সমিতি,  রাজমিস্ত্রী-কাঠমিস্ত্রী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে উপজেলা পরিষদ মাঠে বেলুন ফুটানো,  হাঁড়িভাঙ্গা ও রশি টানাটানির আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর