শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

লংগদু নানিয়ারচর সংযোগ সড়ক কাজে আবারো বাঁধা, দুটি ড্রজার অকেজো করে দিয়েছে সন্ত্রাসী চক্র”, নিরাপত্তা চায় কর্তৃপক্ষ

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোয়ঃ এরশাদ আলী ,লংগদু প্রতিনিধি:

স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরের হাজারো চেষ্টার প্রতিফলন রাঙ্গামাটি পার্বত্য জেলা সদরের সাথে তিনটি উপজেলার সংযোগ স্থাপনে লংগদু নানিয়ারচর সংযোগ সড়ক। যা ইতিমধ্যে কয়েকবার শুরু হয়েও কতিপয় উগ্রবাদী সন্ত্রাসী চক্রের বাঁধার মুখে থমকে যায়।

ফলশ্রুতিতে দীর্ঘ আন্দোলন ও শ্রমের মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অনুদানে শুরু হয় সড়কটির মাটি কাটার কাজ। প্রায় আটমাস যাবত চলমান কাজটি লংগদু থেকে শুরু হয়ে নানিয়ারচর পৌঁছলে গত রাতে মাটি কাটার দুইটি ড্রজারের যন্ত্রপাতি লুট, ভাঙ্গচুর ও ইঞ্জিনে বালি আর পানি ডুকিয়ে অকেজু করে দেওয়া হয়। যা উন্নয়ন কাজকে বাধাগ্রস্থ ও পাহাড়ের তিনটি উপজেলার স্বপ্নকে তছনছ করে দেওয়ার সামিল।

এবিষয়ে সংযোগ সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় মাটি কাটার কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসে। কিন্তু গতরাতে পাহাড়ি সন্ত্রাসী ইউপিডিএফ চলমান দুইটি গাড়ি অকেজু করে দেয়। এছাড়াও এধরণের কার্যক্রমে কাজের শ্রমিক ও ঠিকাদারদের মনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, সমস্যা সমাধান হলে দ্রুত সময়ে আবারো বাকি অংশের মাটি কাটার কাজ সমাপ্তি করা হবে।

নিরাপত্তার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জানান, কাজের সময় আইনশৃঙ্খলা বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নজরদারি দরকার। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু স্থানে নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী পোস্ট চেয়ে সহযোগিতা চেয়েছেন তারা।

স্থানীয়রা দাবী জানিয়ে বলছেন, দ্রুত সময়ে নানিয়ারচর রাস্তার কাজ সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার সহ সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দিতে হবে। পাহাড়ের বুকে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত সময়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান তারা। এছাড়াও স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত সময়ে রাস্তার কাজ শুরু করা না হয়, তাহলে আবারো আন্দোলনে যাওয়ার মতো সিদ্ধান্ত নিবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর