সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রামগড় বিজিবির উদ্যোগে চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মো:মাসুদ রানা,বিশেষ প্রতিনিধি:

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধসহ দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি, শিক্ষা, ত্রাণ, চিকিৎসা ও আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধরণের জনসেবামূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার ২৬ জানুয়ারি সকালে রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক- নির্দেশনায় রামগড় উপজেলা সদর হতে আনুমানিক ৩.৫ কিঃ মিঃ দূরবর্তী ০১ নং রামগড় ইউনিয়নের বনবিহার এলাকায় বস বাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

একই সাথে শিক্ষা সহায়তার অংশ হিসেবে নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে একটি কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন এবং কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বিতরণের সময় রামগড় জোনের মেডিকেল অফিসার ও সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আহসান-উল-ইসলাম জানান, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় জনসাধারণের জীবন যাত্রার মান-উন্নয়নের জন্য এ ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর