শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

জাঁকজমকভাবে রাণীশংকৈলে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

 

অভিষেক চন্দ্র রায় , ঠাকুরগাঁও প্রতিনিধি:

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব স্বরস্বতী পূজা জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী মা স্বরস্বতীর আরাধনায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও ব্যক্তিগত উদ্যোগে দিনব্যাপী পূজার আয়োজন করা হয়।

ভোর থেকেই মণ্ডপগুলোতে পূজার্চনা শুরু হয়। শিক্ষার্থী ও ভক্তরা ফুল, ফল ও প্রসাদ নিয়ে মায়ের চরণে অর্ঘ্য অর্পণ করেন। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মণ্ডপগুলো হয়ে ওঠে প্রাণবন্ত। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খাতা-কলম ও বই মায়ের চরণে রেখে বিদ্যা লাভের প্রার্থনা করা হয়।

পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে সাজসজ্জা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা প্রদান করে।

শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক ও এলাকাবাসী।

পুজা শেষে প্রসাদ বিতরণ ও আরতি শেষে আনন্দঘন পরিবেশে স্বরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর