বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় 

কুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির প্রতিবাদে কু‌ষ্টিয়ায় নারীদের উদ্যোগে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। র‌োববার (১৮ জানুয়া‌রী) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মহাসড়ক ধরে অগ্রসর হয়ে বিআরবি তেল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বি‌ক্ষোভ মি‌ছি‌লে অংশগ্রহণকারীরা ঝাড়ু হা‌তে আমির হামজাকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এর আগে বি‌ভিন্ন এলাকা থে‌কে আসা নারীরা বট‌তৈল মো‌ড়ে জ‌ড়ো হন। ঝাড়ু মি‌ছি‌লের নেতৃ‌ত্বে থাকা জেস‌মিন খাতুন জানান,ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতভাবে উপস্থাপন করায় তারা ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই নারীরা ঝাড়ু মিছিলের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরেন। তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার পাশাপা‌শি আমির হামজা‌কে ক্ষমা চাওয়‌ার আহব্বান জানান। জান‌তে চাইলে কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব ও সদর আস‌নের এম‌পি প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ব‌লেন,বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু মি‌ছি‌ল ক‌রে‌ছে বিষয়‌টি আমিও জান‌তে পে‌রে‌ছি। ত‌বে কাদের ব‌্যানা‌রে হ‌য়ে‌ছে এই মুহু‌র্তে বল‌তে পার‌ছি না। গত শুক্রবার কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরানো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন করতে দেখা যায়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। প্রয়াত একজন ক্রীড়া সংগঠককে নিয়ে আমির হামজার অসৌজন্যমূলক বক্তব্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বক্তব্যটি ২০২৩ সালের দাবি করে ফেসবুকে ভিডিও বার্তায় দুই দফায় দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর