শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

 

 

শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোণার খালিয়াজুরীতে উপজেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে তথাকথিত ‘ফাইভ স্টার বাহিনী’ নাম দিয়ে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে উপজেলা বিএনপি। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি মো. আক্তারুজ্জামান চৌধুরী ও জাহাঙ্গীর আলম খান নামে দুই ব্যক্তি নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনসহ পাঁচ নেতার বিরুদ্ধে একটি কাল্পনিক ‘ফাইভ স্টার বাহিনী’র অভিযোগ তোলেন। গত ১২ জানুয়ারি কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়, যেখানে জলমহাল ও ফসলরক্ষা বাঁধ সংস্কারের নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের কথা বলা হয়।

​সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি নেতারা দাবি করেন অভিযোগকারী আক্তারুজ্জামান ও জাহাঙ্গীর আলম বিএনপির কেউ নন। তারা মূলত বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে।

​উদ্দেশ্যপ্রণোদিত প্রচার ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি স্বার্থান্বেষী মহল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এই ‘মিথ্যা গল্প’ সাজিয়েছে।

​নেতৃত্বের হুঁশিয়ারি: খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান কেষ্ট বলেন, “৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কঠোর হুঁশিয়ারি অনুযায়ী—দলের কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা টেন্ডারবাজিতে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা তৃণমূল পর্যায়ে এই বার্তা প্রচার করছি। ​বক্তারা অবিলম্বে এই বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহারের দাবি জানান এবং জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

​উপস্থিত নেতৃবৃন্দ ​সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তারিফুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়াউদ্দিন এবং চাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলকাছ মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর