সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

শাজাহানপুরে নকআউট ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

শাজাহানপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমার সংবাদ শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিরুল ইসলাম নাজিরের সার্বিক ব্যবস্থাপনায় বগুড়ার শাজাহানপুরের নকআউট ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মানিকদিপা চারমাথা সোনালী বাজারে নকআউট ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ও দলিল লেখক ইউপি সদস্য আব্দুল বাসেত রঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, গ্ৰাম অঞ্চলে বিশেষ করে ফুটবল ক্রিকেট ব্যাটমিন্টন সহ অনেক খেলাধুলা প্রতিযোগিতার জন্য টুর্নামেন্টের আয়োজন করা হয়। এসব খেলার মধ্যে ক্যারাম বোর্ড খেলাও একটি জনপ্রিয় খেলা। এরই ধারাবাহিকতায় ক্যারাম বোর্ড টুর্নামেন্টের আয়োজন প্রত্যন্ত গ্রামাঞ্চলে সত্যি বিরল। তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক সহ বিভিন্ন সামাজিক অপরাধ মূলক কাজ কর্ম রক্ষা করার একমাত্র অন্যতম কৌশল হলো তাদেরকে খেলাধুলায় মনোনিবেশ করে রাখা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকদিপা পদ্মপাড়া গ্ৰামের তরুণ সমাজ সেবক মনিরুজ্জামান মজনু সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টকে ঘিরে গ্ৰাম বাংলার সকল বয়সের মানুষের জনপ্রিয় খেলাধুলার মধ্যে ক্যারাম বোর্ড খেলাও যে একটি অন্যতম আনন্দদায়ক খেলা তা বিপুল সংখ্যক উপস্থিত দর্শক সেটা প্রমাণ করে দিয়েছেন। পুরো ম্যাচ জুড়ে খেলায় ছিল টান টান উত্তেজনা। টানা তিন ঘণ্টা ব্যাপী কোন বিরতি ছাড়া চলে উভয় দলের সমান সমানে লড়াই। শেষ পর্যন্ত উপস্থিত সকল দর্শক এই মনোমুগ্ধকর খেলা ছেড়ে যাননি । চূড়ান্ত বিজয় দেখে সকল খেলোয়াড়দের ব্যাপক প্রশংসা করে গভীর রাতে ফিরে যান দর্শক তাদের নিজ নিজ গন্তব্যে। এদিকে খেলাটি শান্তিপূর্ণ ভাবে একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্যে সমাপ্ত করতে দর্শকদের নিরব সহযোগিতাও ব্যাপক প্রশংসার দাবিদার।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মানিক দিপা পদ্মপাড়ার সাব্বির আহমেদ এর টীমকে ২-১ গেমে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেন খোদাবন্দবালা গ্ৰামের আরিফুল ইসলামের টীম। উদ্বোধনী ম্যাচে খেলা পরিচালনা করেন আব্দুল হাকিম। খেলা পরিচালনায় অন্যান্যের মধ্যে সহযোগিতায় ছিলেন আরিফুল ইসলাম আরিফ, আব্দুল হালিম, আবু কালাম ও শহিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর