শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে দশ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দশ প্রার্থী। মনোনয়নপত্র জমাদানের দিন যতই কাছে আসছে, ততই রিটার্নিং অফিস থেকে প্রার্থীদের ফরম সংগ্রহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকারি তালিকায় মোট ১০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

খাগড়াছড়ি রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে আরও আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন সতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া, সতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা, সতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা, সতন্ত্র প্রার্থী লাব্রিচাই মারমা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী, সতন্ত্র প্রার্থী সন্তোষিত চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ কাউছার, ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী নূর ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মনজিলা সুলতানা ঝুমা।

রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত বলেন, “এখন পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অফিস থেকে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর