শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

ইসলামপুর পৌর মার্কেটে আগুন, একটি মুদি দোকান পুড়ে ছাই 

Reporter Name / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

 

ফিরোজ শাহ, ইসলামপুর,জামালপুর

জামালপুর ইসলামপুরে ধর্মকুড়া বাজারে অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইসলামপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে ধর্মকুড়া বাজার পৌর মার্কেটের সুজন স্টোরে নামের একটি মুদি দোকানে আগুন লাগে। দোকানটি তালাবদ্ধ থাকায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ৪০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন দোকান মালিক অসফুল বেগম

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম বলেন, রাত দুইটার দিকে উপজেলার পৌরসভা মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পানিবাহী গাড়িসহ দুটি ইউনিট রওনা করে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । আগুনে ১টি মুদির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে বলা যাচ্ছে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর