শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ৮ শতক জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নারীসহ নিহত ৩

Reporter Name / ৯৩ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নূর-ই-আলম সিদ্দিক,কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮ শতক জমি নিয়ে উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলখানা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ১)আলতাফ মিয়া, পিতা: জামাল উদ্দিন

২) এরশাদুল হক (৪০), পিতা: মানিক উল্লাহ

৩) মোছাঃ কুলসুম বেগম (৫০),মানিক উল্লাহর বোন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,গত তিন বছর ধরে জমি নিয়ে তাদের চাচাতো ভাইদের বিরোধ চলে আসছিল। সে ঘটনার সূত্র ধরে সকালে তর্কাতর্কির এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় উভয় পক্ষের ১০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা যায়। আহতরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর