সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

মোহনগঞ্জে ৭ গ্রাম হেরোইনসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Reporter Name / ৯২ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ নেত্রকোনার মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ও দুই মাদক বিক্রেতাকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতারা হলেন,মোহনগঞ্জ পৌর শহরের কাজিয়াহাটি গ্রামের কামাল মোল্লার ছেলে রাকিব হাসান রনি (২৮) ও একই শহরের টেঙ্গাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মো.রিফাজুল ইসলাম রাতুল(২৯)।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে শহরের টেঙ্গাপাড়া এলাকার মৃত মজনু মিয়ার বাড়ির পাশের কাঁচা রাস্তা থেকে ৭ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের কাজিয়াহাটি গ্রামের রাকিব হাসান রনি ও একই শহরের টেঙ্গাপাড়া এলাকার রিফাজুল ইসলাম রাতুল তারা দুইজনই এলাকায় চিহ্নিত মাদক সেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে পৌরশহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। এ অবস্থায়

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তারা দুইজন টেঙ্গাপাড়া এলাকার মুত মজনু মিয়ার বাড়ির পাশের কাঁচা রাস্তায় মাদক বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে এক বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৭গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম পিপিএম বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকায় পুলিশের মাদক বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর