সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রানীশংকৈলে উপজেলা যুবদলের ও পৌর যুবদলের আংশিক কমিটি অনুমোদন 

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী  উপজেলা যুবদলের  ও পৌর যুবদলের আংশিক কমিটি গঠিত হয়েছে।

২৭শে নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম  মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা।

ঘোষিত উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে মোঃ শামিম ( সুমন ) , সাধারণ সম্পাদক হিসেবে আকতার ইসলাম , সাংগঠনিক সম্পাদক হিসেবে আউলাদ হোসেন ও পৌর যুবদলের সভাপতি হিসেবে মোঃ ওমর ফারুক সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মমিরুল ইসলাম ( মমিন)  সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তারুল ইসলাম  দায়িত্ব পেয়েছেন ।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন, আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট  উপজেলা ও পৌর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন ।

কমিটি গঠনের পর নেতৃবৃন্দ বলেন, সাংগঠনিক শক্তি বাড়াতে এবং দলের আদর্শ ছড়িয়ে দিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিগগিরই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

কমিটির বিষয়ে জেলা যুবদলের নেতারা বলেন,  নতুন কমিটির সফলতা কামনা করে বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রানীশংকৈল যুবদল  ও পৌর যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর