শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

Reporter Name / ১২৫ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি:

“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় প্রাণিসম্পদ ও প্রাণীসম্পদ প্রদর্শনীর-২০২৫’র উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে লালমোহন হেলিপ্যাড মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন উপলক্ষ্যে ‌র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজীজ প্রদর্শনীর উদ্বোধন করেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভেটেনারী সার্জন ডা: মো. গোলাম মোস্তফা’র সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.রকিবুল হাসান নিটোল’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মো. সোহেল, মৎস্য অফিসার আলী আহম্মদ আখন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, উপজেলা প্লট্টি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বাহালুল কবির খানসহ বিভিন্ন খামারিগণ।

প্রদর্শনীতে বিভিন্ন স্টলে খামরিরা তাদের গবাদি পশু ও পাখি প্রদর্শণ করেন। আলোচনা সভা শেষে অতিথিগণ গবাদি পশু ও পাখির বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর