সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় ঢাবির সাবেক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ১৪৬ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজ ঘর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুমি আক্তারের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) ভোরে মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। সুমি আক্তার আমবাড়িয়া গ্রামের কৃষক গোলাপ রহমানের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের কলা অনুষদের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমি আক্তার জন্মগতভাবে ফাইব্রাস ডিসপ্লাসিয়া রোগে আক্রান্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। দেড় মাস আগে নিজ বাড়িতে এসে সেখানে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। তার শরীরের হাড় দ্রুত ক্ষয় হচ্ছিল এবং একাধিক অস্ত্রোপচার সত্ত্বেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তীব্র ব্যথা, চলাফেরায় সীমাবদ্ধতা ও ক্রমাগত দুর্বলতায় তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। পরিবারের বরাত দিয়ে মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, ‘‘সুমি আক্তার গতরাত ৩টা পর্যন্ত নিজ ঘরে লেখাপড়া করেন। পরে মা ফজরের নামাজের জন্য ডাকতে গেলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। পরে দেখা যায়, তিনি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।’’ সুমির ছোট খালা মোছা. কাঞ্চনী জানান, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুমির রোগের রিপোর্ট দেখে বাবাকে থানায় নিয়ে যায় ও দাফনের ব্যবস্থা করার পরামর্শ দেন। এ ব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘‘মেয়েটি বিরল রোগে আক্রান্ত ছিলেন। সহপাঠী এবং গ্রামের বিভিন্ন মানুষের সহায়তায় তার চিকিৎসা চলছিল। ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তিনি আত্মহত্যা করতে পারেন।’’ এ ঘটনায় অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর