শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা

লংগদুতে কৃষি ব্যাংকে অনিয়ম ও দূর্নীতি তদন্তে দুদকের অভিযান: প্রাথমিক সত্যতা প্রমাণিত

Reporter Name / ১১৭ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে কৃষি ব্যাংকে ঋণ বিতরণে অনিয়ম ও দূর্নীতি তদন্তে দুদকের অভিযানে প্রাথমিক ভাবে সাত কোটি টাকাও অধিক পরিমাণ দূর্নীতির প্রমাণ  মিলেছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি দুদকের সহকারী পরিচালক ফরহাদ হোসেন।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি  দুর্নীতি দমন কমিশন দূদকের সহকারী পরিচালক ফরহাদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের এই দলে  ছিলেন সহকারী পরিচালক রাজু আহমেদ, উপসহকারী মো: বোরহান উদ্দীন ও সহকারী পরিদর্শক আবু ছাদেক।

অভিযোগের সূত্রে জানা যায়, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছ থেকে কৃষি প্রণোদনার কথা বলে ভোটার আইডি কার্ডের কপি ও ছবি সংগ্রহ করা হয়। পরে তাদের নামে ৩৫ থেকে ৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকদের হাতে দেয়া হয় মাত্র দুই হাজার টাকা করে। অবশিষ্ট অর্থ আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা ঢাকা দেয়। বর্তমানে এসব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকায় পৌঁছেছে।

দুদক কর্মকর্তারা জানান, কৃষি ব্যাংকের বিরুদ্ধে পাওয়া অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রাথমিক তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে সাত কোটি টাকার অধিক অর্থ কেলেঙ্কারির তথ্য পাওয়া গেছে। কৃষকদের নামে ভুয়া লোন এবং কৃষি প্রণোদনা বিতরণের নামে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি দালাল চক্র।

তিনি বলেন, এসব অনিয়ম ও দালাল চক্রের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর