শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি:

আসন্ন তাড়াশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোঃ সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চেয়েছেন তাড়াশ পৌর এলাকার সর্বস্তরের জনগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সোলায়মান হোসেন সিহাবকে নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।সম্প্রতি প্রকাশিত এক প্রচারপত্রে দেখা গেছে, স্থানীয় জনসাধারণ সোলায়মান হোসেন সিহাবকে মেয়র হিসেবে দেখতে চেয়ে তাদের সমর্থন ব্যক্ত করেছেন। প্রচারপত্রে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।মোঃ সোলায়মান হোসেন সিহাব তাড়াশ উপজেলা বিএনপি’র একজন পরিচিত মুখ। তিনি পূর্বে দলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা তাকে এই পদে জনগণের পছন্দের তালিকায় নিয়ে এসেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান হোসেন সিহাব দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তার এই জনসম্পৃক্ততা তাকে জনগণের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। আসন্ন পৌরসভা নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।তাড়াশ পৌর সভার সর্বস্তরের জন সাধারণের পক্ষ থেকে এই প্রচার চালানো হচ্ছে, যা ইঙ্গিত দেয় যে, সোলায়মান হোসেন সিহাবের প্রতি তাদের আস্থা ও সমর্থন রয়েছে। এখন দেখার বিষয়, বিএনপি তাকে মেয়র পদে মনোনয়ন দেয় কিনা এবং তিনি জনগণের এই প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর