সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

সিরাজগঞ্জে ৪ মাদকসেবী আটক,গাঁজা সেবনকালে হাতেনাতে ধরা, কারাগারে প্রেরণ

Reporter Name / ৮২ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে গাঁজা সেবনকালে চার ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার চান্দাইকোনা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল চান্দাইকোনা আন্ডারপাসের পশ্চিম পাশে পুরাতন শ্রী শ্রী কালিমাতা মন্দির এলাকায় অভিযান চালায়। এ সময় মন্দিরের পাশে একটি টিনের চালার নিচ থেকে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—চান্দাইকোনা পাবনা বাজারের মৃত আব্দুল মতিন খানের ছেলে আব্দুল্লাহ খান জয়, চান্দাইকোনা হাওলাদার পাড়া গ্রামের মৃত সূর্য চন্দ্র হাওলাদারের ছেলে আনন্দ চন্দ্র হাওলাদার, একই গ্রামের মৃত হরেন্দ্র নাথ চন্দ্র হাওলাদারের ছেলে কার্তিক চন্দ্র হাওলাদার এবং চান্দাইকোনা গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে ফয়সাল জাহান সবুজ।

এসআই জাফর আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে মঙ্গলবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর