সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত-দুই

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মোঃ জাকারিয়া মাসুদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল ও ট্রলিগাড়ি মুখোমুখি সংঘর্ষে সিজান (১৭) নামে ১০ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিংগইন–জোরমল্লিকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিজান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার প্রবাসী সোহেল রানার ছেলে। সে সিংড়া পৌরসভার চাঁদপুর মহল্লায় নানার বাসা থেকে পড়াশোনা করতো। সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখার ১০ম শ্রেণির ছাত্র ছিল সিজান।

স্থানীয় সূত্রে জানা যায়, সিজানসহ তিনজন বন্ধু মোটরসাইকেলে করে যাচ্ছিল। পথিমধ্যে নিংগইন এলাকায় ট্রলিগাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিজান ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মুশফিক ও সোহান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন, এর মধ্যে একজন ঘটনাস্থলে মারা গেছে। দুজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর