শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সেনাবাহিনী লংগদু জোনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়  কম্বল জব্দ

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদুতে (তেজস্বী বীর) লংগদু সেনা জোনের অভিযানে উপজেলার গাঁথাছড়া চিটাগাং টিলা হতে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত জোন কমান্ডারের নির্দেশনায়, একটি টহলদল নদীপথে মাইনীমুখ গাঁথাছড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

১৮ নভেম্বর (মঙ্গলবার) বিকালে টহল দলটি গাঁথাছড়া ব্রিজের অদুরে গোপনে অবস্থান নেয় । চোরাকারবারী দল সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে নৌকা থেকে নেমে যায় এবং শুধুমাত্র মাঝিকে দিয়ে কম্বলের নৌকা পাঠিয়ে দেয়। আনুমানিক ২.৩০ ঘটিকার সময় চিটাগাং টিলা এলাকায় কাপড় দিয়ে ছাউনি আবৃত করা একটি নৌকা আসতে দেখা যায়। এতে টহল দলের সন্দেহজনক মনে হলে, নৌকাটিকে থামতে বলে সেনাবাহিনী । পরবর্তীতে নৌকা হতে নৌকা ভর্তি ভারতীয় চোরাচালানোর কম্বল জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত চোরাচালান মাইনীমুখ বাজার ও লংগদু এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।

লংগদু সেনা জোন কর্তৃক জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর