শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ

রামগড়ে কৃষকদের মাঝে সার ও সরিষা বীজ বিতরণ

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মোঃমাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গঠন ও খাদ্য উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, বোরো উদশী, বোরো হাইব্রিড ও অড়হর আবাদ সম্প্রসারণে খাগড়াছড়ির রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

প্রধান অতিথি কৃষকদের উদ্দেশে আধুনিক কৃষি প্রযুক্তি, সার ব্যবস্থাপনা ও ফলন বৃদ্ধিমূলক কার্যকর পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শরিফ উদ্দিন, মোঃ মোস্তফা হোসেনসহ বিভিন্ন ব্লকের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুমন মিয়া বলেন,

“রামগড় উপজেলার ২টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোট ১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু করেছি। ধাপে ধাপে সকল তালিকাভুক্ত কৃষকের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর