শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ

কুষ্টিয়ায় প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৯৮ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলামের সমর্থকেরা। তাঁরা শহীদুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে রোববার বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বহলবাড়ীয়া থেকে তালবাড়িয়া মধ্যে অন্তত ৩টি স্থানে মানববন্ধন করেছে। একপর্যায়ে শহীদুল ইসলামের সমর্থকেরা মনোনয়ন পুন:বিবেচনা করে স্লোগান দিতে দিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময়ে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক তৌহিদুল ইসলাম আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ আসনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে দলীয় মনোনয়ন দিলে অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শহীদুল ইসলামের সমর্থকরা পুনঃবিবেচনা করে দলীয় প্রার্থী পরিবর্তনের জন্য দাবি জানিয়ে মিরপুর ও ভেড়ামারা উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর