শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া’র পথসভা

Reporter Name / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

 

মোঃমাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিকে প্রথম বারের মত বিশাল বহরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ভোট চেয়ে দিনব্যাপী পথসভা শুরু করেছেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিএনপির আয়োজিত ছয়টি পথসভায় যোগ দেন তিনি।

এসময় বক্তব্যে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। বিগত সরকারের আমলে এদেশের সাধারণ মানুষ শোষণ ও নিপীড়নে শিকার হয়েছিল। তাদের অত্যাচারে মুখ ফুটে কথা বলার সাহস পায়নি। জুলাই গণঅভ্যুত্থানের ফলে সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা ফিরে পেয়েছি বাকস্বাধীনতা। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিবো না। আমরা স্মার্ট দেশের নাগরিক হতে চলেছি। তাই দেশকে পিছিয়ে যেতে দেওয়া যাবে না। তারা নির্বাচনের নামে মানুষকে হয়রানি করে।

এসময় তিনি আরও বলেন, দেশ এখন উন্নয়নের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে। দেশে বিগত দিনের তুলনায় ব্যাপক পরিবর্তন এসেছে। মানিকছড়ি উপজেলায় আয়োজিত প্রথমবারের মতো ছয়টি পথসভায় ধানের শীষে ভোট চেয়ে খাগড়াছড়ি জেলার উন্নয়নে সবাইকে এক হওয়ার আহ্বান জানান।

আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর