সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

কুষ্টিয়ায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ নভেম্বর) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। দুদক সূত্র জানায়, প্রথম মামলায় (নং ০৫) রবিউল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৬১ হাজার ২১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৭ লাখ ১ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। মামলাটি দুদক আইন, ২০০৪ সালের ২৬(২) ও ২৭(১) ধারায় দায়ের করা হয়।

দ্বিতীয় মামলায় (নং ০৬) আসামি করা হয়েছে রবিউল ইসলাম ও তার স্ত্রী মোছা. বানু ইসলামকে। অভিযোগে বলা হয়েছে, বানু ইসলাম তার নামে ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ওই সম্পদ অর্জনে তার স্বামী রবিউল ইসলাম পদ ও প্রভাবের অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করেছেন। এই মামলাটি দুদক আইন, ২০০৪ সালের ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে। কুষ্টিয়ার দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মইনুল আহসান রওশনী বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং প্রাথমিক তদন্ত শেষে আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর