শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ

রাণীশংকৈলে আওয়ামীলীগের ৪জন গ্রেপ্তার ওসি’র বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অভিযোগ

Reporter Name / ৯২ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান (৫০) একই ইউনিয়নের আওয়ামীলীগ কর্মী জিয়াউর রহমান (৪০)। এছাড়াও বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে আওয়ামীলীগ নেতা হামিদুর রহমান (৬০) এবং তাঁর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা সারোয়ার লিয়ন (৩২) কে সন্ত্রাস ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে জামায়াতে ইসলামী’র উপজেলা সেক্রেটারী রজব আলী অভিযোগ করে বলেন, আ’লীগের নামে ওসি আমাদের দলীয় নেতা কর্মিদের গ্রেফতার করেছে। ভরনিয়া সম্পদবাড়ী এলাকার এনামুল হকের পুত্র নেনারুল আমাদের দলীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগী সদস্য অথচ ওসি তাকে আ’লীগ দেখিয়ে গ্রেফতার করেছে। অপরদিকে পীরগঞ্জ যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে হামিদুর রহমান কে ছেড়ে দিতে অনুরোধ করেন। ওসি তার কথায় কোন কর্ণপাত না করলে ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন হামিদুর তোমার বাবা কোথায় আওয়ামীলীগ করেছে তুমি দেখাও। এসময় ওসি সহ পুলিশের সকল কর্মকর্তারা অবাক হয়ে তাকিয়ে ছিলেন।

এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, “গ্রেপ্তার হওয়া সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ মামলার প্রেক্ষিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর