শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কমলনগরে কাবিখার ‘ডিও’ কালোবাজারে, ভারী হচ্ছে ফড়িয়ার পকেট

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর)  প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে কাজের বিনিময় খাদ্য (কাবিখা) ডিও কালোবাজারির হাতে বিক্রির অভিযোগ  উঠেছে।

হাত বদলে  একটি অবৈধ চক্র প্রভাব খাটিয়ে আবারও এমন কাজ করছেন।  এতে রাজনৈতিক ও ব্যবসায়ী কয়েকজন জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ফলে কাঙ্খিত মূল্যে  চাল/গম বিক্রি করতে না পারায় প্রকল্পসভাপতিদের মাঝে নানা প্রশ্ন দেখা দেয়। স্থানীয়দের দাবি;  এর নেপথ্যে রয়েছে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের লোকজন।

 

সূত্রে জানায়, কমলনগর উপজেলায় এবছর প্রায় ৭০ মে.টন চাল/গম বরাদ্ধ হয় কাবিখার নামে।  পিআইও অফিস থেকে ‘তালিকা’ চলে যায় কালো বাজারে। বরাদ্ধের নামে ব্যক্তিরা সংশ্লিষ্টরা পিআইও অফিসে যাওয়ার আগে  অজ্ঞাত স্থান থেকে ফোন চলে যায় তাদের কাছে। ফলে বাধ্য হয়ে বাজারের নির্ধারিত দামের চেয়ে কমমূল্যে বিক্রি হচ্ছে কাবিখার বরাদ্ধের চাল/গম। সিন্ডিকেটের কব্জায় পড়ায় সরকারের বরাদ্ধের বিপরীতে এলাকার উন্নয়নও কম হচ্ছে। নামপ্রকাশ না করার শর্তে একজন প্রকল্প সভাপতি বলেন,  আমরা যতটুকু জানি, হাজিরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে চারজন ব্যবসায়ীসহ রাজনৈতিক লোক শক্ত সিন্ডিকেট তৈরী করে কমদামে ব্লাকমার্কেটের  কাবিখার ‘ডিও’ কেনেন। এতে প্রতারিত হচ্ছে মানুষ। ফলে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর