শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রামগড়ে চাঁদাবাজির সময় অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য জনতার হাতে আটক 

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোঃমাসুদ রানা,

বিশেষপ্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় অস্ত্রসহ চাঁদাবাজি করার সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সদস্য দূর্গা চাকমা (২৫) কে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা তাকে মারধরের পর গাছের সঙ্গে বেঁধে রেখে পরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

রবিবার (৯ নভেম্বর) দুপুর দুপুড়ে খাগড়াবিল বাজারে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছিল ইউপিডিএফ সদস্য দূর্গা চাকমা । এ সময় স্থানীয় জনগণ সাহসিকতার সঙ্গে তাকে আটক করার পর গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে সিন্দুকছড়ি জোন থেকে একদল সেনাসদস্য ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। তারা আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রামগড় থানায় নিয়ে যান। পরে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পুলিশ কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দূর্গা চাকমা স্থানীয় ইউপিডিএফ নেতা জিয়ন চাকমার অধীনে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করে আসছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আটককৃত দূর্গা চাকমা দীর্ঘদিন ধরে খাগড়াবিল বাজারে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল। তাকে আটকের ফলে জনমনে স্বস্তি ফিরে আসবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।

বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর