বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন

ধামইরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Reporter Name / ১২২ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে আমাইতাড়া মোড়ে আলোচনা সভায় মিলিত হয়। ৮টি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এম.পি পদপ্রার্থী সাবেক এম.পি মোঃ সামসুজ্জোহা খান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃহানজালার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে.এম নায়েক আলী, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মোসাঃমাজেদা বেগম. পৌর বিএনপির মহিলা সম্পাদিকা শাহিনা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি প্রমুখ। অনুষ্ঠানে ৬ষ্ঠবার এমপি মনোনয়ন পাওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক এম.পি সামসুজ্জোহান খান, এ সময় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর